Tuesday, February 24, 2009

কান্না !!!

নতুন কিছুর মধ্যে তোমায় নতুন করে খুঁজি,
           
তরুন কুঁডির মধ্যে যেন নতুন  করে বাঁচি ।।

রিক্ত, নিস্ব কলমখানি ব্যর্থতা ভুলে -

ধরেছে জীবনগীতি নীরব-সরবে ।

ভোলেনি সে শেষ আঘাত স্তব্ধতার গন্ধ -

তবু আজ লিখতে চায় নবীন নির্বন্ধ -

মরিচা লেগেছে সেই  লেখনীতে আজ

নতুনের আড়ালে কাঁদে পুরানো সে সাজ ।

যে ণূপূরে শুনেছিল মৃত্যুর খঞ্জনী

ভালোবাসার তরে ছিলো কঠোর তীরখানি -

সে তীরে বিদ্ধ জীবন অন্ধকার হয়ে,

চূর হয় সবমাঝে, বাস্তবের ঘায়ে ।।

আজো সে বেদনা তার অন্তঃস্রোতে বয় -

অশ্রুসিক্ত কলম শুধু কেঁদে কেঁদে যায় -।।

4 comments:

sujata sengupta said...

great swati..khub bhalo lekha ta hoeche..tobe eto gap diye keno..onek din por post korli...eibar aro ghono ghono lekh!!

Anonymous said...

sundar

please visit my blog

http://paraavaani.blogspot.com

and

Creative Policing-Aravind Pandey

chhandik said...

I liked your blog very much.Darun laglo.You are welcome in my blog.

Unknown said...

osadharon apnar lekhoni.